ই-হেলথ

বর্তমান সরকারের স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসাবে অত্র হাসপাতালকে একটি ডিজিটাল হাসপাতাল হিসাবে গড়ে তোলা হয়েছে। এ লক্ষে অত্র হাসপাতালে একটি ডাটা সেন্টার স্থাপন করা হয়েছে। সমস্ত হাসপাতালকে মনিটরিং এর জন্য সিসিটিভি স্থাপন করা হয়েছে। সমস্ত হাসপাতালে ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। হাসপাতলের রিভিনিউ কালেকশন সহ সকল বিষয়ে সচ্ছতা আনার জন্য অত্র হাসপাতাল এর জন্য একটি ওয়েব বেজ সফটওয়ার স্থাপন করা হয়েছে।

যার মাধ্যমে রোগীদেরকে টিকিট প্রদান, প্রেশক্রিপশন প্রদান, বিভিন্ন রিপোট প্রদান করা হয়। পাশা পাশি হাসপাতালের রিভিনিউ কালেকশন যেমন, টিকিট এর টাকা, বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার টাকা, রোগী ভর্তি রোগীর বিছানা প্রদান উক্ত সফটওয়ারের মাধ্যমে নিয়ন্ত্রন করা হয়ে থাকে। যার ফলে হাসপাতালে ভর্তিকৃত রোগীদের সেবার মান আরও বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনের রিপোর্ট পেতে এবং হাসপাতাল মনিটরিং করা হাসপাতলে দায়িত্ব রত সবার জন্য সহজ হয়ে পড়েছে।

এছারা হাসপাতলের সচ্ছতার জন্য রয়েছে ই-ষ্টোর। ই- মেডিসিনের কাজ চলছে। এর মাধ্যমে সরকার থেকে প্রদত্ত ঔষুধ খুব সহজে যেন একজন রোগী পেতে পারে এসমস্ত বিষয় নিয়ে কাজ চলমান রয়েছে। প্রতন্ত্য অঞ্চল থেকে রোগীরা যেন খুব সহজে টেলিমেডিসন সেবা পেতে পারে এই জন্য রয়েছে টেলিমিডিসন ব্যবস্থা। রয়েছে ফেসবুক পেজ যার মাধ্যমে রোগীদের বিভিন্ন সমস্যার উত্তর দেওয়া হয়েছে।